ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বিয়ের অনুষ্ঠানে জুতো চুরি হয়ে গেছে ভেবে এফআইআর করেন ম্যাক্সওয়েল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২৭০ Time View

অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবার ভারতে আসছেন জামাই হিসেবে। আইপিএলে আসার আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেরে ফেললেন বিয়ে। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়াতেই তাদের বিয়ে হল দুই দেশের রীতি অনুসারে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছে তারা। গায়ে হলুদ থেকে মালা বদল বাদ যায়নি কোনো কিছুই। গত সপ্তাহেই সরকারিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল এবং বিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

গত কয়েক বছর ধরে দু’জনের প্রণয়ের সম্পর্ক পরিণতি পেল আত্মীয়, পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। সেই অনুষ্ঠান প্রথমে হয় অস্ট্রেলিয়ার রীতি অনুসারে। পরে আবার ভারতীয় রীতি অনুযায়ীও বিয়ে সম্পন্ন হয় এই নব দম্পতির। দু’জনের দেহেই পরিহিত ছিল ভারতীয় পোষাক। এর আগে মেহেদি এবং সঙ্গীতের আয়োজনও হয় তাদের বিয়ে উপলক্ষ্যে।

বিয়ের অনুষ্ঠানেই ঘটেছে মজার এক ঘটনাও। যে ঘটনা মোড় নেয় থানা পর্যন্ত। বিনির ভাই-বোন-বন্ধুরা নতুন জামাইয়ের জুতো লুকিয়ে রাখেন মজার ছলে। বিষয়টি জানা ছিল না এই ক্রিকেটারের। যথেষ্ঠ নিরাপত্তা সত্ত্বেও জুতো চুরি হয়ে গেছে ভেবে এফআইআর করেন ম্যাক্সওয়েল। পরে ভারতীয় বিয়ের মজার রীতির কথা জেনে অভিযোগ প্রত্যাহার করে নেন এই খেলোয়াড়।

গত মাসেই তামিলে ছাপানো ম্যাক্সওয়েল-বিনির বিয়ের কার্ড ভাইরাল হয়ে ছিল সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালে করোনাকালীন সময়ের লকডাউন হওয়ার আগেই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। কিন্তু মহামারীর জন্য পিছিয়ে যায় বিয়ের অনুষ্ঠান। শেষ পর্যন্ত ভারতে আইপিএল খেলতে আসার আগেই বিয়ে করার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল-বিনি।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

বিয়ের অনুষ্ঠানে জুতো চুরি হয়ে গেছে ভেবে এফআইআর করেন ম্যাক্সওয়েল

Update Time : ০৫:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২