ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

ফরিদপুর পৌরসভার নির্বাচন কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট

আজ বুধবার এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।এ নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল। তার সাথে ছিলেন আইনজীবী মো. মোসাদ্দেক বিল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

ফরিদপুর পৌরসভার ‘বর্ধিত এলাকার’ ভোটার মো. আতিয়ার রহমান গত ১৫ নভেম্বর রিট হাইকোর্টে একটি রিট করেন। সে রিটে পৌরসভার নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ফরিদপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীতকরণ প্রক্রিয়াধীনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণাকে চ্যালেঞ্জ করা হয়।

এদিকে ফরিদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাহেদুন্নবী চৌধুরী জানান, আমরা কোর্টের কোনো নির্দেশনা পাই নি। তাই বুধবার পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করার কথা ছিল। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর বুধবার প্রার্থীরা প্রচারণায় মেনে পড়েছিলেন।নির্বাচন স্থগিত হওয়ার খবরে প্রার্থী ও ভোটাররা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

ফরিদপুর পৌরসভার নির্বাচন কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট

Update Time : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০