ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৩১০ Time View
প্রাণঘাতী করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে ফের রেকর্ড করেছে ভারত। গত বুধবার (৯ জুন) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৩৮ জন। গত মার্চ থেকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। এর পর থেকেই দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
গত মে মাসে এক দিনে রেকর্ড সাড়ে চার হাজার মৃত্যু হয়। বুধবার সেই রেকর্ড অতিক্রম করল ভারত। তবে এই দিন দেশে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯৬ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিহার রাজ্যে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণেই এই দুঃখজনক রেকর্ডের সামনে দাঁড়িয়েছে ভারত।  দৈনিক মৃতের হিসেবে রেকর্ডের পাশাপাশি বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যাও কিছুটা বেড়েছে ভারতে। এই দিন দেশটিতে নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯৬ জন। তার আগের দিন মঙ্গল বার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ হাজার ৫৯৬ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩০০। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৩৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল এক লাখ ৬২ হাজার ৬৬৪ জন। বর্তমানে ভারতে মোট সক্রিয় করোনা রোগী আছেন ১১ লাখ ৮৩ হাজার ৪৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এ রোগে সেখানে মারা গেছেন মোট ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জন।
Tag :

ভারতে করোনায় একদিনে ৬ হাজারের বেশি মৃত্যু

Update Time : ০৭:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১