ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনে ৩৩০৩ জনের মৃত্যু

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত দুই মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ দেখল। তবে এখনো দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন।

গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কমলো। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে দাঁড়িয়েছে।

সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ যেহেতু অনেকটাই কমেছে, তার প্রভাব পড়েছে সংক্রমণের হারেও। সংক্রমণ কমে ৪ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৪ লাখ ৮৪ হাজার ২৩৯ জন টিকা পেয়েছেন। এখন পর্যন্ত গোটা ভারতে ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

Tag :

ভারতে একদিনে ৩৩০৩ জনের মৃত্যু

Update Time : ০৭:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১