ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন

ছবি: খালেদা জিয়া (অনলাইন থেকে সংগৃহীত)

হঠাৎ আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তার মৃদু অদৃশ্য রক্তক্ষরণ (ডিআই ব্লিডিং) হচ্ছে।

রবিবার (১৩ জুন) সকালে তার হঠাৎ করেই জ্বর আসে। শরীরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় বিকেলে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে চিন্তিত বোর্ডের চিকিৎসকরা। এর আগে ২৭ মে একবার জ্বর হয়েছিল খালেদা জিয়ার।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার প্যারামিটারসগুলো ওঠানামা করছে। চিকিৎসকেরা সে অনুযায়ী, পরবর্তী চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, সকাল বেলা এক মেডিকেল বোর্ডের এক চিকিসৎক জানিয়েছেন, ম্যাডামের জ্বর এসেছে। তিনি কিছু খেতেও পারছেন না। অদৃশ্য রক্তক্ষরণ হওয়ার কারণে তিনি বেশি দুর্বল হয়ে পড়েছেন।

তিনি বলেন, ডাক্তাররা তার সঠিক অসুখ কেনো ধরতে পারছে না বুঝলাম না। যদি এভাবে চলতে থাকে তাহলে তো বিষয়টা খুবই চিন্তার। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়োটা জরুরি হয়ে পড়েছে। ইদানিং পরিবারের সদস্যদের হাসপাতালে যেতে মেডিকেল বোর্ড বারণ করেছে। ঘরে থেকেই তারা অসুস্থ্ খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।

সূত্র জানায়, খালেদা জিয়ার অদৃশ্য রক্তক্ষরণের (ডিআই ব্লিডিং) কারণ বা উৎস খুঁজে পেতে হলে তাঁর এন্ডোসকপি করতে হবে। আর এন্ডোসকপি করতে হলে খালেদা জিয়াকে অজ্ঞান করতে হবে। কিন্তু এটি সাবেক প্রধানমন্ত্রীর মতো একজন রোগীকে বাংলাদেশের একজন চিকিৎসকের পক্ষে করা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ধরনের পরীক্ষার জন্য অনেক সময় অন দ্য স্পট সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু বাংলাদেশে এ জন্য অত্যাধুনিক ও উন্নত কোনো কেন্দ্র নেই।

Tag :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন

Update Time : ০৭:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১