ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

ঢাকা মেডিকেলে এবার ব্ল্যাক ফাঙ্গাসের রোগী

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ৪০৮ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ ধরা পড়েছে। ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। করোনা থেকে সেরে ওঠার পরে তিনি ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে এখানে ভর্তি হন।

সোমবার (১৪ জুন) এ হাসপাতালের মেডিসিন ও সংক্রামক রোগবিষয়ক প্রধান ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার এই রোগী এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা থেকে সেরে ওঠার পর তাঁর কিছু উপসর্গ দেখা দেয়— মাথাব্যথা, ডান চোখে সমস্যা, সাইনোসাইটিস এবং মুখের এক পাশে ফুলে যাওয়া এবং নাক দিয়ে ঠিকমতো বাতাস নিতে পারছিলেন না। চিকিৎসকেরা ফাঙ্গাল ইনফেকশন বলে সন্দেহ করেন।

পরে তাঁর চিকিৎসায় হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও নাক–কান–গলা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির শরীর থেকে ফাঙ্গাস অপসারণ করা হয়। এরপর নমুনার হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার পরীক্ষা করে তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়।

ফরহাদ উদ্দিন বলেন, ওই ব্যক্তিকে চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসা নিতে হবে। তিনি যে অবস্থায় এসেছিলেন, তার চেয়ে এখন ভালো আছেন।

ভারতে গত মাসে নতুন করে আলোচনায় আসে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা থেকে সুস্থ হতে শুরু করেছেন অথবা সুস্থ হয়ে গেছেন এমন রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়। এই রোগে আক্রান্ত হয়ে চোখ হারিয়েছেন অনেক রোগী।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপকভাবে এই রোগের জন্য করোনার চিকিৎসায় বেশি মাত্রায় স্টেরয়েডের ব্যবহারকে দায়ী করছেন।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

ঢাকা মেডিকেলে এবার ব্ল্যাক ফাঙ্গাসের রোগী

Update Time : ০৬:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১