ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা!

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আকাশে ইসরাইলের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ইসরাইলি শত্রু আলেপ্পোর দক্ষিণ পূর্বাঞ্চলের আল-সাফিরা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তারা আরো জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ গুলি করে ভূপাতিত করে।’

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্র গুলো আল-সাফিরা এলাকায় অবস্থিত সায়েন্টিফিক স্টাডিজ রিসার্চ সেন্টারের কাছে আঘাত হানে। এতে সেখানে ইরানপন্থী গ্রুপ ব্যবহৃত বিভিন্ন ঘাঁটি ও একটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে।

তারা আরো জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সূত্র : এএফপি

Tag :

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা!

Update Time : ০১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১