ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে টিকার চতুর্থ চালান ৮ লাখ টিকা আসছে শনিবার

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান হিসেবে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এসব টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট শনিবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পেজে আরও জানানো হয়, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে একটি ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে টিকার চতুর্থ চালান ৮ লাখ টিকা আসছে শনিবার

Update Time : ০৩:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১