ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন দিল সৌদি আরব

সৌদি আরব করোনাভাইরাসের আরও দুটি টিকার অনুমোদন দিয়েছে। এই দুটি হলো চীনে তৈরি করোনার সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা।

এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।

এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো– অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

২০২০ সালে করোনার সংক্রমণ শুরুর থেকে হজ ও ওমরাহ স্থগিত রেখেছিল সৌদি আরব। তারপর চলতি বছর শুধুমাত্র নিজ দেশের টিকার ডোজ পূর্ণ করা নাগরিকদের হজ পালনের অনুমোদন দেয় দেশটির সরকার।

তারপর আগস্টের প্রথম দিকে সৌদি সরকার ঘোষণা করে- বাইরের দেশের যেসব নাগরিক ২০২১ সালে ওমরাহ পালনে ইচ্ছুক, তারা ৯ আগস্ট থেকে আবেদন করতে পারবেন।

ঘোষণায় আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই ঘোষণার ফলে খানিকটা বিপাকে পড়েন বাংলাদেশসহ অনেক দেশের ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীরা। কারণ, অনেক দেশেই টিকাদান কর্মসূচিতে চীনের করোনা টিকা ব্যবহার করা হচ্ছে।

সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সে জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সম্প্রতি অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

উদাহারণ হিসেবে বলা যায়, বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা।

সৌদি সরকারের এই ঘোষণার ফলে সিনোফার্ম টিকার ডোজ নেওয়া বাংলাদেশিদের ওমরাহ পালনে আর বাধা রইল না।

Tag :

Update Time : ০৬:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১