ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের কাবুলে গুলি ছুড়ে ‘বিজয়োল্লাস’ : নিহত ১৭

আফগানিস্তানের কাবুলে শুক্রবার রাত ৯টার দিকে আকাশ প্রকম্পিত হয়ে উঠেছিল গুলির শব্দে। এ ফাঁকা গুলিবর্ষণের সঠিক কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে বিজয়োল্লাস করতে গিয়ে তা করা হয়েছে। আর এ গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন ১৭ জন। এছাড়া আহত হয়েছেন আরো ৪১ জন। খবর আলজাজিরার।

এদিকে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ ধরনের গুলি উদযাপনের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, আকাশে গুলি ছোড়ার চেয়ে জনগণের উচিত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো।

হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া লাশ এসেছে ১৭টি।

Tag :

Update Time : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১