ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

১৯ মাসে ৩৩১৩ ব্যাংকার চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন ! দু’টি বেসরকারি ব্যাংক থেকেই ২৩০৯ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ৪৬০ Time View

দেশে কার্যরত ছয়টি বেসরকারি ব্যাংক থেকে ১৯ মাসে ৩ হাজার ৩১৩ জন ব্যাংকার চাকরি ছেড়েছেন। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত ১৯ মাস ৯দিনে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে এসব কর্মী চাকরি ছেড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দু’টি বেসরকারি ব্যাংক থেকে থেকে চাকরি ছেড়েছেন ২হাজার ৩০৯ জন। বাকি ১ হাজার ৪ জন চাকরি ছেড়েছেন অন্য চারটি ব্যাংক থেকে।

২০২০ সালের মার্চ মাসে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ  শুরু হওয়ার পর থেকে ব্যাংকাররা চাকরি ছাড়া শুরু করেছেন। যা এখনও অব্যাহত রয়েছে।

দেশের ছয়টি বেসরকারি ব্যাংকে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি ছাড়ার জন্য কর্মকর্তারা পদত্যাগের কারণ স্বেচ্ছায় উল্লেখ করলেও তাদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় চাকরি থেকে অব্যহতি দেওয়ার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অভিযোগ ওঠার পরে কারণ দর্শানো নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, সরাসরি বরখাস্ত করা হয়েছে। চাকরি ছাড়ার  এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে বা ব্যাংকারদের সুরক্ষা দেওয়া উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো কর্মকর্তাদের যাতে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করতে না পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে যৌক্তিক কারণ ছাড়া ব্যাংকারদের যাতে চাকরি ছাড়তে না হয়, অপসারণ, বরখাস্ত ও ছাটাই করার বিষয়ে নির্দেশনা থাকবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

১৯ মাসে ৩৩১৩ ব্যাংকার চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন ! দু’টি বেসরকারি ব্যাংক থেকেই ২৩০৯ জন

Update Time : ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১