ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৪ Time View

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। সপ্তাহখানেক আগে হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবিও পোস্ট করে মাঠে ফেরার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন নাদির শাহ। এরপর থেকে গৃহবন্দী জীবন কাটছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাঠে ফেরা সম্ভব হয়নি তার।

নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ফেসবুকে লিখেছেন, ‘নাদির শাহ (১৯৬৪-২০২১)। আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।’

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন

Update Time : ০৫:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১