ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেশি

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি শুক্রবার নাগাদ ৭ লাখের ছাড়িয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, ৬ লাখ মৃত্যুর ১০৮ দিনে আরও এক লাখ মানুষ ভাইরাসের আক্রান্ত হয়ে জীবন দিল।

মূলত করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রাদুর্ভাবের পর নতুনভাবে মহামারির কবলে পড়ে যুক্তরাষ্ট্র। হাসপাতালে চাপ দিন দিন বাড়তে থাকে। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে টিকা না নেওয়া মানুষ রয়েছে।

বিশ্বে অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেশি। এরপরই রয়েছে ব্রাজিল, যেখানে ৫ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। ভারতে এ সংখ্যা ৪ লাখ ৪৮ হাজারের বেশি।

করোনা মোকাবিলায় সম্প্রতি বুস্টার ডোজের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রশাসন সুনির্দিষ্ট লোকজনের জন্য ফাইজার টিকার তৃতীয় ডোজ অনুমোদনের কয়েক দিন পর গত সোমবার প্রেসিডেন্ট বাইডেন বুস্টার ডোজ গ্রহণ করেন।

ওই দিন বাইডেন হোয়াইট হাউসে বলেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণই সঠিক কাজটি করছেন। ৭৭ শতাংশ প্রাপ্তবয়স্করা কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। প্রায় ২৩ শতাংশ কোনো টিকাই পাননি। সেই বিশেষ সংখ্যালঘু লোকজন অনেকের জন্য, তথা দেশের বাকি অংশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি টিকা না নেওয়া জনগণের মহামারি। এ জন্য আমি যেখানেই পারছি টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলে যাচ্ছি।

Tag :

Update Time : ০৫:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১