ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় লড়াই করার জন্য ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভকে ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

ফিলিপাইন এবং রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের সাহসী লড়াইয়ের জন্য এবারের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এই দুই সাংবাদিক।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তারা এমন সব সাংবাদিকের প্রতিনিধি যারা এই আদর্শের পক্ষে এমন একটি বিশ্বে দাঁড়িয়ে আছেন, যেখানে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ক্রমশ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সম্মানজনক এই পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনার (১১ লাখ মার্কিন ডলার) তারা দুজনে ভাগ করে নেবেন।

Tag :

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

Update Time : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১