ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরো টিকিট ছেড়েছে আইসিসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৩১০ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরো টিকিট ছেড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিক্রির জন্য পুনরায় বিশ্বকাপের টিকিট ছাড়ে আইসিসি।

প্রথম ধাপে টিকিট ছাড়ার পর মুহূর্তে তা শেষ হয়ে যায়। বিশেষভাবে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট দেড়ঘণ্টায় শেষ হয়। টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমিদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আবারো আরো কিছু টিকিট ছেড়েছে আইসিসি।

আইসিসির হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি জানান ‘আমরা জানি আসন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী ১৬টি দেশের অনেক ভক্ত-সমর্থক ওমান এবং আমিরাতে থাকেন। সেটি মাথায় রেখে আমরা আনন্দিত যে তাদের খেলা দেখার সুযোগ করে দিতে আরো বেশ কিছু টিকিট ছাড়তে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা আয়োজক দুই দেশের সাথে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। সবাই চেয়েছিল মাঠে যত বেশি সম্ভব মানুষকে প্রবেশাধিকার দেয়া যায়। এতে সকল দেশ তাদের সমর্থকদের সমর্থন পাবে। টিকিটের মূল্যও কম নির্ধারন করা হয়েছে। মাত্র ১০ ওএমআর (ওমান রিয়াল), ৩০ এইডি ( আমিরাতি দিরহাম) নির্ধারন করা হয়েছে। আমরা দর্শকে পূর্ণ স্টেডিয়াম আশা করছি।’

করোনা আবহে সমর্থকদের স্বাস্থ্যের বিষয়ে কঠোর নিয়ম দিয়েছে আইসিসি। সব ভেন্যুতেই দর্শকদের কোভিড প্রোটোকল মানতে হবে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরো টিকিট ছেড়েছে আইসিসি

Update Time : ১২:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১