ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে পাপুয়া নিউ নিগিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ৩০৬ Time View

ব্যাট হাতে কার্যকরী ইনিংসের পর বল হাতে পাপুয়া নিউ গিনিকে ধসিয়ে দিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের দাপুটে পারফরম্যান্সে রেকর্ড গড়া এক জয় পেল বাংলাদেশ। সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলাও নিশ্চিত হলো মাহমুদউল্লাহ রিয়াদদের।

বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউ নিগিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে এটিই টি-টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় জয়।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি।

সাকিব ৩৭ বলে ৪৬ রানের ইনিংসের পর মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ওমানের বিপক্ষে আগের ম্যাচেও ম্যাচসেরা ছিলেন তিনি।

বাংলাদেশের এই বড় জয়ের ফলে ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে যে ফলই হোক, বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত। এখন অপেক্ষা গ্রুপ সেরা বা রানার্সআপ কে হয় সেটি দেখার।

ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জিতে গেলে গ্রুপ সেরা হবে তারাই। আর ওমান জিতে গেলে আসবে রান রেটের হিসেব। সেক্ষেত্রে বাংলাদেশ ও ওমান পাবে দ্বিতীয় পর্বের টিকিট। ওমান ৭৯ রানে স্কটল্যান্ডকে হারালে গ্রুপ চ্যাম্পিয়নও হবে তারা।

গ্রুপ সেরা হলে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ খেলবে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাদের লড়তে হবে ভারত, পাকিস্তানের মতো দলের বিপক্ষে। আর রানার্সআপ হলে খেলবে গ্রুপ-১ এ। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল রয়েছে।

বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে। যে হারের ফলে বাছাই পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কাও তৈরি হয়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে কক্ষপথে ফেরে বাংলাদেশ। পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশিত জয়ের পর এখন টাইগারদের এগিয়ে যাওয়ার পালা।

লক্ষ্য তাড়া করতে নেমে এদিন বাংলাদেশের বোলারদের পড়তেই পারেনি পাপুয়া নিউ গিনির ব্যাটাররা। মাত্র ২৯ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় দলটি। স্রোতের বিপরীতে কিপলিং ডরিগা ৩৪ বলে অপরাজিত ৪৬ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন কেবল চাঁদ সোপের।

তৃতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম আঘাত হানেন প্রতিপক্ষ শিবিরে। পঞ্চম ওভারে সাকিবের জোড়া আঘাতের ধাক্কা আর সামলাতে পারেনি দলটি।

ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলা সাইফউদ্দিন বল হাতেও নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া তাসকিন আহমেদ জোড়া উইকেট শিকার করেন।

এর আগে বাংলাদেশের ব্যাটাররা এদিন খেলেছে ঠিক টি-টোয়েন্টি সুলভ ক্রিকেট। যেখানে সবচেয়ে উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ বলে ৫০ রান করেন তিনি ৩টি করে চার ও ছক্কায়। সাইফউদ্দিন ৬ বলে অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন। এ ছাড়া লিটন দাস ২৩ বলে ২৯ ও আফিফ হোসেন ১৪ বলে ২১ রান করেন।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে পাপুয়া নিউ নিগিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

Update Time : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১