ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ঘুরে দাঁড়াতে একটা জয়ের অপেক্ষায় বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ২৭৭ Time View

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবু স্বপ্ন দেখছেন মাহমুদউল্লাহ-সাকিবরা।

ক্যারিবীয় দলটির অবস্থাও ঠিক বাংলাদেশের মতোই। ইংল্যান্ডের কাছে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় তারা। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে গো হারা হারে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুদলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই।

আজ শুক্রবার ‘গ্রুপ-১’-এর ২৩তম ম্যাচে বিকাল ৪টায় শারজায় মুখোমুখি হচ্ছে দুদল।

ম্যাচকে সামনে রেখে উইন্ডিজ দলের অন্যতম তারকা নিকোলাস পুরানের সরল স্বীকারোক্তি, ‘আমাদের অবস্থাও বাংলাদেশের মতোই।’

যে কারণে বাংলাদেশের বিপক্ষে জয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের যোগ্যতা, দক্ষতা সবই তার নখদর্পণে বলে জানালেন পুরান।
কারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে বিপিএলে খেলেই পরিচিতি পেয়েছেন পুরান।

বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে পুরান বলেন, ‘বাংলাদেশে আমি অনেক সময় কাটিয়েছি। শুধু আমিই নই, আমাদের দলের আরও অনেকেই। আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ভালোভাবে জানি। ওদের কাছ থেকে শিখিও অনেক, বিশেষ করে বিভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে। এসব অনেক কাজে লাগে। ওরা তাই কী করতে পারে, কিসে অভ্যস্ত, এসব জেনে খেলতে নামাটা ব্যাটিং-বোলিং দুদিক থেকেই সাহায্য করবে।’

এ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থাও আমাদের মতো। আমাদের জন্য চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শারজায় ভালো ক্রিকেট খেলে জয় পেতে চাই। বাংলাদেশের একাধিক স্পিনার আমাদের জন্য চ্যালেঞ্জ।’

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ঘুরে দাঁড়াতে একটা জয়ের অপেক্ষায় বাংলাদেশ

Update Time : ০৬:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১