ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমির মহারণ আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৩১৫ Time View
দেখতে দেখতে শেষ হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভ পর্ব শেষে সেরা চার দলই উঠেছে সেমিফাইনালে। বুধবার (১০ নভেম্বর) থেকে শুরু হবে সেমিফাইনালের রোমাঞ্চ।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গ্রুপ গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ড। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার তাদের দেখা হচ্ছে সেমিফাইনালেই। নকআউট পর্বে এই লড়াইয়ের মাধ্যমে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। রোমাঞ্চকর ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ এটি। তা ছাড়া চলতি বিশ্বকাপে বোলিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে সবাইকে চমকে দিয়ে যাচ্ছে কিউইরা। সঙ্গে আছে কেন উইলিয়ামসনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব। সবমিলে ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে যেতে মুখিয়ে উইলয়ামসনের দল।
তবে কাজটা খুব কঠিন। কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড খুব কঠিন। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই দারুণ করছে মরগানের দল। তাই নিউজিল্যান্ডকে থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় ইংলিশরাও।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের লড়াইয়ের পরদিনই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ এর রানার্সআপ অস্ট্রেলিয়া।
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের দ্বিতীয় ঘর। তা ছাড়া দুর্দান্ত ছন্দে আছে দলটি। শুধুমাত্র এক-দুজন পারফরমারের ওপর তাকিয়ে নেই তারা। ফর্মে আছেন দলের সব খেলোয়াড়ই। সুপার টুয়েলভে একমাত্র অপরাজেয় থেকেই মূল পর্বে উঠেছে বাবর আজমের দল।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমির মহারণ আজ

Update Time : ০৪:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১