ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামীকাল পাকিস্তান দল বাংলাদেশে আসছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ৩০৪ Time View

বিশ্বকাপ খেলেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। সে অনুযায়ী আগামীকাল ১৩ নভেম্বর শনিবার তারা বাংলাদেশে আসছে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে পাকিস্তানিদের বাংলাদেশে আসতে আরও ৪ দিন দেরি হতো। কারণ ১৪ তারিখ তাদের খেলতে হতো ফাইনালের মঞ্চে।

সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর বাবর আজমদের বাংলাদেশে আসার কথা ছিল। পরিবর্তিত সূচিতে শনিবার সকাল ৮টায় ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনাকালের ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর দুই ডোজ টিকা দেওয়া থাকলে সরাসরি শুরু হবে অনুশীলন।

এই দলের সঙ্গে আগামীকাল বাংলাদেশে আসছেন না অধিনায়ক বাবর আজম এবং অল-রাউন্ডার শোয়েব মালিক। তারা চারদিনের ছুটি নিয়েছেন। সেই ছুটি শেষে ১৬ নভেম্বর দুজনে বাংলাদেশে আসবেন। বাংলাদেশের সঙ্গে তিনটি টি–টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলায়। প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। সরকারের অনুমতি সাপেক্ষে এই সিরিজে গ্যালারিতে দর্শক দেখা যেতে পারে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আগামীকাল পাকিস্তান দল বাংলাদেশে আসছে

Update Time : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১