ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’ নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে মেসি থাকছেন না ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন, উরুগুয়ের বিদায় ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল আক্রমণ পালটা আক্রমণ ও গতিময় খেলায় নরওয়েকে হারিয়ে নকআউট রাউন্ডে উঠলো ফ্রান্স মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

“স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই” মুজিবুর রহমান নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেওয়া যাবে না। কোন জঙ্গীবাদী কার্যক্রম এদেশে চলবে না। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। পারলে ঠেকায়ে দেখেন, আমরা প্রতিহত করবো।

এমপি নিক্সন চৌধুরী রবিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রাদাযিকতা বিরোধী সমাবেশ, গণ জামায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মোস্তাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম , অর্থ সম্পাদক শাহাদত হোসেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক একে এম আজিম, উত্তর মহানগর আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতী বিশ্বাস, মো. আরিফুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

“স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই” মুজিবুর রহমান নিক্সন চৌধুরী

Update Time : ০৫:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০