ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা প্রথমবারের মতো জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনদের। পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিততেও এটিই অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে পৌঁছতে অজিদের লেগেছে ১৯ ওভার। তিনে নামা মিচেল মার্শ ৭৭ রানের ইনিংস খেলেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৫৩ রান করেন।

৩১ বলে অর্ধশত পূরণ করেছেন মার্শ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি।

এর আগে, ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ৪৮ বলে ৩ছক্কও ১০ চারের সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার মার্টিন গাপটিল ২৮ রান করলেও খেলেছেন ৩৫ বল। ১৭ বলে ১৮ রান করেছেন গ্লেন ফিলিপস।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। অ্যাডাম জাম্পা ২৬ রানে এক উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৬০ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা প্রথমবারের মতো জিতল অস্ট্রেলিয়া

Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১