ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

২০২২ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৩১৬ Time View

আগামী বছরও এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে হচ্ছে না। এ সময় পিছিয়ে যাবে। সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার সংক্রমণের কারণে পুরো শিক্ষাপঞ্জিই এলোমেলো হয়ে আছে। এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর। আগামী বছরের পরীক্ষাও নির্ধারিত সময়ে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গতকাল রোববার চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ২০২২ সালের পরীক্ষা হয়তো আগের তারিখে নেওয়া যাবে না। তবে তিনি আশা করছেন, এবার যত দেরি হয়েছে, আগামী বছর তত দেরি হবে না। পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চে বোধ হয় নেওয়া সম্ভব হবে না। কারণ, শিক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ করার জন্য একটু সময় দিতে হবে।

এসএসসি পরীক্ষা পেছালে স্বাভাবিকভাবে আগামী বছরের এইচএসসি পরীক্ষাও পেছাবে বলে ধারণা করা হচ্ছে।

দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখের বেশি।

গত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি-সমমানের পরীক্ষা হওয়ার পরের মাসে দেশে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এখন এসএসসি/সমমানের পরীক্ষা দিয়ে আবার দেশে পাবলিক পরীক্ষা নেওয়া শুরু হলো। এ পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

২০২২ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে

Update Time : ০৬:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১