ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৩৭১ Time View

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে, ঘটনাস্থলেই বাস চালক সুমন নিহত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।  আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বাসচালকের নাম সুমন, তার পিতার নাম বজলু।

Tag :
জনপ্রিয়

নগরকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

Update Time : ০১:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১