ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা

গুঞ্জন ছিল, সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাবেন না। এজন্য নাকি আগে ভাগে ছুটিও চেয়েছেন। অবাক করা ব্যাপার হলো, এই সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের জন্য আজ (শনিবার) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে চলতি পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ দল। সেখানে কিউইদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্ট খেলবে টাইগাররা। ওই দুই টেস্টের জন্যই দল দিয়েছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা এবং ওপেনার সাইফ হাসান। তবে ঢাকা টেস্টের দলে ডাক পেয়ে একাদশে জায়গা না হলেও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার নাইম শেখ ও পেসার শহিদুল ইসলাম। দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও।
আছেন চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বি এবং ঢাকা টেস্টে সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলতে নামা মাহমুদুল হাসান জয়ও।
আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্ট ১ জানুয়ারি বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে হ্যাগলি ওভালে।
বাংলাদেশ দল: মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা

Update Time : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১