ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অগ্নিদগ্ধ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকাও।

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন তাঁর স্ত্রী সহ ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ওই হেলিকপ্টারে বিপিন-সহ মোট ৯ জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ এখনো চলছে। কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

নীলগিরির কালেক্টর জানিয়েছেন, ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Tag :

Update Time : ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১