ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

বাংলাদেশে স্কুল প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল, যা বিশ্বে সবচেয়ে বেশি সময় বন্ধ থাকার ঘটনাগুলোর একটি :ইউনিসেফ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ২৮৫ Time View

দক্ষিণ এশিয়ার সব স্কুল খুলে দিতে বলেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় এ অঞ্চলে ৪০ কোটির বেশি শিশুর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার আল জাজিরা এ খবর জানায়।

ইউনিসেফের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, স্কুল বন্ধ থাকার প্রভাব কয়েক দশক ধরে থাকতে পারে।

এতে বলা হয়, বাংলাদেশে স্কুল প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল, যা বিশ্বে সবচেয়ে বেশি সময় বন্ধ থাকার ঘটনাগুলোর একটি।

এ ক্ষেত্রে গত বছরের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে স্কুল বন্ধের হার ছিল গড়ে ৩১ দশমিক ৫ সপ্তাহ।

ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জর্জ লারইয়ে-আদজেই বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটা (স্কুল বন্ধ থাকা) এমন একটা অঞ্চলে ঘটেছে যেখানে দূর থেকে পড়ালেখার (ভার্চুয়াল উপায়ে) ব্যবস্থা তেমন ভালো না।’

তিনি বলেন, ‘ইন্টারনেট ও ডিভাইসের সুবিধা এখানে খুবই অসম। যে কারণে আমরা লেখাপড়া শেখার বিষয়ে চরম ঘাটতি লক্ষ্য করেছি; বিশেষ করে, দরিদ্র জনগোষ্ঠি ও মেয়েদের ক্ষেত্রে। কারণ, প্রায়ই প্রযুক্তির ক্ষেত্রে ছেলেদের ওপর আস্থা রাখা হয় বেশি।’

এ সময়ে স্কুল থেকে ঝরে পড়ার হারও বেড়েছে। এর খারাপ প্রভাব নিয়েও কথা বলেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি।

তারা বলছে, স্কুল থেকে ঝরে পড়ার পর শিক্ষার্থীরা অবসাদ, খারাপ মানসিক স্বাস্থ্য ও সহিংসতার ঝুঁকির মুখে পড়েছে। আর মেয়েরা বাল্যবিয়ের উচ্চ ঝুঁকিতে পড়েছে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

বাংলাদেশে স্কুল প্রায় ১৮ মাস ধরে বন্ধ ছিল, যা বিশ্বে সবচেয়ে বেশি সময় বন্ধ থাকার ঘটনাগুলোর একটি :ইউনিসেফ

Update Time : ০৫:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১