ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কোভিড-১৯-এর নয়া সাব স্ট্রেনের সন্ধান চীনে

এতদিন ওমিক্রনের কথা শোনা যাচ্ছিল। এবার কোভিড-১৯-এর নয়া সাব স্ট্রেনের সন্ধান। চীনের জেজাং এলাকায় নতুন এই কোভিডের সাব স্ট্রেনের জেরে উদ্বেগ চরম সীমায় পৌঁছেছে। এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯০ জন। এলাকায় যাবতীয় কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে। প্রায় ৫ লাখ বাসিন্দাকে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছে।

একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাব-লিনিজ এওয়াই.৪ ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রায় ৫২ হাজার বাসিন্দাকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।

এদিকে ৬-১৩ ডিসেম্বরের মধ্যে নতুন করে সংক্রমণের সন্ধান মিলেছে।

সরকারি নিউজ এজেন্সি সিনহুয়া জানিয়েছে, জিনোম সিকুয়েন্সিং ও পর্যালোচনা করে বোঝা যাচ্ছে, চীনের মূলত তিনটি শহরে সাব-লিনিজ এওয়াই.৪ ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অনেকে।

বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের তুলনায় এটা অনেক বেশি সংক্রামক।

এদিকে এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রদেশের বাইরে যাতে কেউ যেতে না পারে সেকারণে কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যেই ৫ লাখ ৪ হাজার ৩০ জন মানুষকে কোয়ারেন্টিনের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

যে জায়গায় এই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে সেটি মূলত শিল্প তালুক এলাকা। এবার সেখানে একাধিক কারখানায় উৎপাদন স্থগিত রাখা হয়েছে।

চীন- রাশিয়া সীমান্ত সংলগ্ন মনঝাউলিতেও ৫৩৭টি সংক্রমণের ঘটনা জানা গেছে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Tag :

এবার কোভিড-১৯-এর নয়া সাব স্ট্রেনের সন্ধান চীনে

Update Time : ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১