ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ২৮৮ Time View

তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সফর শেষেই ভারতে যাবে আফগানরা। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে তারা। ২০২২-২০২৩ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ দলের। নতুন বছর শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফর দিয়ে। ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর, এপ্রিল-মে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, মে মাসে আয়ারল্যান্ড সফর, জুন-জুলাই-আগস্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর। পরে সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে আয়ারল্যান্ড, ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর মাঝে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিবে টাইগাররা।

এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। এই সময়ে মোট ৩৭ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। সঙ্গে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ তো থাকছেই।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল

Update Time : ০৪:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১