ওমিক্রনের স্প্রেড নিয়ে সারাবিশ্বে নতুন আতঙ্ক থাকার মধ্যে ভারতে বুধবার আশঙ্কার খবর হয়েছে করোনাভাইরাস। ওমিক্রন নয়, নভেল করোনাভাইরাসের আক্রমণ তীব্রতর হয়েছে ভারতে। মঙ্গলবার ও বুধবার সংক্রমণের সংখ্যা বেড়েছে যথাক্রমে ৪৭ ও ৪৪ শতাংশ।
দেশটিতে করোনার এই তীব্রতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাতিল করেছেন তার সংযুক্ত আমিরাত সফর। ৬ জানুয়ারি দুবাই যাওয়ার কথা ছিল মোদির।
বুধবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের তথ্যে দেখা যায়, বুধবার সারাদেশে ১৩ হাজার ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবার মাথাচাড়া দিয়েছে করোনা।
এমন পাঁচটি রাজ্য হলো- মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি ও তামিলনাড়ু। বুধবার মহারাষ্ট্রে ৩ হাজার ১০০ জন, কেরালায় ২ হাজার ৮৪৬ জন, পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জন, দিল্লিতে ৯২৩ জন ও তামিলনাড়ুতে ৭৩৯ জন করোনা আক্রান্ত হয়।
বিশেষজ্ঞরা ওমিক্রন ও নভেল করোনাকে আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। তারা জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণ অনেকটাই সহনীয়, এতে মৃত্যুর হারও কম। সে তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি বিপজ্জনক বলে জানান তারা।
আন্তর্জাতিক ডেস্ক 























