ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

করোনার মুখে খাওয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত ওষুধ বাজারে, দাম ৩ হাজার টাকা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৩০৬ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা টিকার পাশাপাশি বৃহস্পতিবার থেকে দেশে করোনা আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত দুটি ওষুধ নিরমা ট্টেলভির ও রেটিনোভি বাজারজাত শুরু হয়েছে। একটি ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম ১৬ হাজার টাকা। ওষুধের বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ হিজুলী ডায়াবেটিক হাসপাতালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা টিকা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশের সংক্রমণ এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন দেশে লকডাউন দিচ্ছে। আমরা ৩১ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছি; যার মধ্যে ক্রয়ও যুক্ত আছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি টিকা আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি টিকার প্রথম ডোজ ও পাঁচ কোটি টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত ওষুধ আমাদের দেশে বাজারজাত করার অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছরে ঊর্ধ্বে করোনা আক্রান্ত ব্যক্তিরা এ ওষুধ সেবন করতে পারবেন। এটা আমাদের করোনা চিকিৎসার জন্য দেশের মাইলফলক। এ ট্যাবলেটের কার্যকারিতা ৮৮ ভাগ বলে জানা গেছে। করোনার জন্য বিশ্বের যে কোনো দেশে নতুন ওষুধ বের হয় তা আমরা দ্রুত দেশে নিয়ে আসি মানুষের জন্য।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

করোনার মুখে খাওয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত ওষুধ বাজারে, দাম ৩ হাজার টাকা

Update Time : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১