করোনা মহামারি ও ওমিক্রন আতঙ্কের মধ্যেই বর্ণিল আতশবাজিতে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় বিশ্ববাসী। পুরনো বছরের বিদায়ের পর ২০২২ সালকে বরণ করে নেওয়ার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে বিশ্ববাসী। ইতোমধ্যে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে ২০২২ সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দারা। নতুন বছরের প্রথম প্রহরকে বরণে সিডনি হারবারের আকাশ ছেয়ে গিয়েছিল নানা রঙের আলোয়। বিশ্বের প্রথম শহর হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সিডনি।
তবে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডেও এবার বর্ষবরণের আয়োজনের প্রস্তুতি দেখা যায়নি। প্রতিবছর আতশবাজির পাশাপাশি সিডনির অপেরা হাউস বিভিন্ন রঙের আলোকসজ্জায় সেজে ওঠে। এবারও নানান রঙে রেঙেছিল এই স্থাপনা। নতুন বছর শুরুর মুহূর্তে সিডনি বন্দরের ঐতিহ্যবাহী আতশবাজি সবার নজর কেড়েছে। নতুন বছরের প্রথম মুহূর্তে মেলবোর্নের আকাশও বর্ণিল আতশবাজিতে রঙিন হয়ে উঠেছিল।
অনলাইন ডেস্ক 























