ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

দ্বিতীয় দিনের সকালে বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২৮০ Time View

দ্বিতীয় দিনের সকালে নিউজিল্যান্ডকে অলআউট করা গিয়েছিল দ্রুতই। এরপর বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও। নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গুনইতে দারুণ দিন কাটাচ্ছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লিডের আশা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

তৃতীয় সেশন শুরুর আগে ৭০ রানে ১ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। জয় ৩ চারে ৯২ বল খেলে ৩২ ও শান্ত ৩৯ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম।

৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন ব্যাটসম্যান রবীন্দ্রকে সেট হতে দেননি শরিফুল। তার একটু ভেতরে ঢোকানো বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন রাচিন। কিন্তু বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সেখানে সাদমান কোনো ভুল করেননি। ক্যাচ নিয়ে শরিফুলকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তিনি। রাচিন ফেরেন ৪ রান করে।

উইকেটের ফায়দা নিয়ে মিরাজ পান তার দ্বিতীয় আর তৃতীয় সাফল্য। কাইল জেমিনসনের পর তার শিকার টিম সাউদি ও নেইল ওয়েগনার। টিম সাউদি (৬) তার বল উড়াতে গিয়ে শর্ট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দেন। নতুন ব্যাটসম্যান ওয়েগনার (০) তার বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্রাফিনি। রিভিউ নিয়ে ওয়েগনারের উইকেট পান মিরাজ।

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বোল্ট মিরাজের বল দেখেশুনে খেলেন। পরে নিকোলস ৭৫ রান করে মুমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

দ্বিতীয় দিনের সকালে বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও

Update Time : ০৪:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২