ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৭৬ Time View
বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। এখন থেকে এই মানের স্বর্ণের ভরির দাম ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকা।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৭৩ হাজার ১৩৩ টাকা। এখন ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা।
এখন ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।
এম এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ করা হলো।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

Update Time : ০৫:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২