ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে দুর্গম পাহাড়ে চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২৯ Time View

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার ভোরে এ ঘটান ঘটে।

নিহতরা হ‌লেন, ল্যাংরুই ম্রো (৬০), তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫), রিংরাও ম্রো (৩৫), লেংঙিন ম্রো ও মেনওয়াই ম্রো।

জানা গেছে, রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ার প্রধানের সঙ্গে সালিস নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াপ্রধানের বাসায় যায়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে পাড়াপ্রধানসহ পাঁচজন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।

তিনি বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। পাড়া প্রধান ও তার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে শুনেছি। সেখানে যাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

রুমা উপজেরার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান।

Tag :
জনপ্রিয়

বান্দরবানে দুর্গম পাহাড়ে চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

Update Time : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২