ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সিরিজ জয়ে ৩ কোটি টাকা বোনাস পাবেন বাংলাদেশ দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২৭৮ Time View

দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। ২-১ ব্যবধানের সিরিজ জয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশ দল। উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ইতোমধ্যে বোনাসও ঘোষণা করে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকায় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছু দিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।’

‘সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’ যোগ করেন জালাল ইউনুস।

সিরিজ জেতার পরই পুরো দলের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরো দলকে তিনি অভিনন্দন জানিয়েছেন। জালাল ইউনুস বলেন, ‘খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

সিরিজ জয়ে ৩ কোটি টাকা বোনাস পাবেন বাংলাদেশ দল

Update Time : ০৩:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২