ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৮২ Time View

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যার আগে মহানগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে কেজিতে তরমুজ বিক্রি নিষেধ করে সিটি করপোরেশন।

এরপর কেজিতে তরমুজ বিক্রির বিষয়টি সমালোচনায় আসে। পরে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তরমুজ ব্যবসায়ীদের কেজিতে তরমুজ বিক্রি করতে নিষেধ করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের প্রথম দিন তরমুজ কেজিতে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এ নির্দেশনা না মানলে জরিমানা দিতে হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে নিয়মিত অভিযান চালানো হবে।
Tag :
জনপ্রিয়

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ

Update Time : ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২