ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪ জন। গতকাল ৪২ জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে আজ শনাক্ত কিছুটা বেড়েছে।

সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ৪৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৪ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ, যা গতকাল ছিল শূন্য দশমিক ৮০ শতাংশ। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৩৬টি আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪১৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৭ হাজার ৫৭৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৮৬ হাজার ৮৩৯টি।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। তার বয়স ৬১-৭০ বছরের মধ্যে। তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন এবং রংপুর বিভাগের বাসিন্দা। তাকে নিয়ে এখন পর্যন্ত দেশে পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Update Time : ১০:৫৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২