ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে; স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে জানিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে আমাদের বেখেয়াল হলে চলবে না। আমাদের সেই দিকে লক্ষ রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিল ও দিকনির্দেশনা ছিল।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে।’

ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে; স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Update Time : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২