ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

জর্জিয়ার ভোট ফের গণনা হবে, জিতলেই বাইডেন প্রেসিডেন্ট

এই রাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট। বাইডেন জিতলেই প্রেসিডেন্ট হয়ে যাবেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০-এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে আবার ভোট গণনা হবে। গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর ব্যালট ব্যবধান কম থাকায় আবার ভোট গণনার আবেদন গ্রহণ করেছে রাজ্যপ্রধান।

দ্বিতীয়বার ভোট গণনার এই আইন যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে নেই। ব্যবধান .৫ শতাংশের বেশি হলে আইনটি প্রযোজ্য হয় না।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপেরগার ভোট পুনঃগণনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বলেন, ‘ব্যবধান কম থাকায়, নির্বাচনের স্বার্থে জর্জিয়ায় আবার ভোট গণনা করা হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যটিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে আছেন। শতাংশের হিসাবে দুজন সমানে-সমান।

জর্জিয়ার আইন অনুযায়ী দ্বিতীয়বার ভোট গণনার বিষয়টি বাধ্যতামূলক নয়। আবেদনের পর কমিশনের বিবেচনার ওপর এটি নির্ভর করে।

কাউন্টি প্রশংসাপত্রের দুই কর্মদিবসের মধ্যে ভোট রিকাউন্টের আবেদন করতে হয়। পুরো ব্যালটই হিসাব করতে হবে। আংশিক করার সুযোগ নেই।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জর্জিয়ার ভোট ফের গণনা হবে, জিতলেই বাইডেন প্রেসিডেন্ট

Update Time : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০