ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে।

এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ

Update Time : ১২:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২