ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

সোমবার খোলা বাজারে এক মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৫ টাকায়, এ যাবৎকালের সর্বোচ্চ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ৩১৯ Time View

খোলা বাজারে ডলার সঙ্কট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যে প্রতি ডলারের দাম বেড়ে ১০৫ টাকা হয়েছে।
রোববার থেকে এক টাকা বেড়ে সোমবার খোলা বাজারে এক মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৫ টাকায়, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, বিপুল সংখ্যক মানুষ মার্কিন ডলার কেনার জন্য ঘুরছেন। তবে এ মুহূর্তে তারা পর্যাপ্ত ফরেক্সের ব্যবস্থা করতে পারছেন না।

আনোয়ার আলী নামে খোলা বাজারের এক ডলার বিক্রেতা বলেন, সিন্ডিকেটরা ডলার ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত। তারা কাঙ্ক্ষিত দাম পেলেই কেবল ডলার বিক্রি করবে।
রাজধানীর মতিঝিল এলাকায় ডলার বিক্রি করা এই ব্যবসায়ী জানান, পর্যটক, ক্ষুদ্র আমদানিকারক, শিক্ষার্থী, চিকিৎসা সংশ্লিষ্ট মানুষজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোলা বাজার থেকে ডলার ক্রয় করছেন।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি ও নীতি শিথিলের পদক্ষেপ সত্ত্বেও চলতি বছরের জুন থেকে ডলার বাজার এখনো স্থিতিশীল নয়।

সূত্র : ইউএনবি

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সোমবার খোলা বাজারে এক মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৫ টাকায়, এ যাবৎকালের সর্বোচ্চ

Update Time : ০৫:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২