ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

মঙ্গলবার সব রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়

খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। মঙ্গলবার সব রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।

ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে দেশে খোলা বাজারে দ্রুত ডলারের দাম বেড়েছে। সোমবারও সাধারণ মানুষ ১০৭ টাকায় ডলার পেয়েছেন। এক দিনের ব্যবধানে ডলারের দাম ৫ টাকা বেড়েছে।

চলতি বছরের শুরু থেকেই খোলা বাজারে নিয়মিত ডলারের দাম বেড়েছে। গত ঈদুল আজহার আগেও বাজারে ডলারের দাম ১০০ টাকার নিচে ছিল।

ব্যবসায়ীরা বলেন, আমরা বিভিন্ন ব্যক্তি ও এক্সচেঞ্জ থেকে ডলার কিনে থাকি। বিদেশগামী যাত্রীদের জন্য চাহিদা বেড়ে যাওয়ায় আমরা প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারছি না।

খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও ডলারের দর বাড়তির দিকে। সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। গত ২১ জুলাই এই দর ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

গত বছরের ২৬ জুলাই প্রতি ডলারের দর ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এর বিপরীতে গত এক বছরে টাকার মূল্য কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

মঙ্গলবার সব রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়

Update Time : ০৬:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২