ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

নাসুম আহমেদ শুরুটা করে দিয়েছিলেন। এরপর মেহেদি হাসানের তোপে পাওয়ারপ্লেতেই তিন উইকেট খুইয়ে বসেছিল জিম্বাবুয়ে। এরপর মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদরা স্পিন বিষে ঘায়েল করলেন আরও দুই জিম্বাবুইয়ানকে। এর ফলে ১০ ওভার না পেরোতেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে ফেলে বাংলাদেশ রীতিমতো উড়ছে।

নাসুম-মেহেদির তোপে পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে ফেলা জিম্বাবুয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিল। তবে ইনিংসের নবম ওভার করতে এসে শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন অধিনায়ক মোসাদ্দেক। তার করা বল পেছনের পায়ে খেলতে গিয়ে উইলিয়ামস ক্যাচ দেন লেগ সাইডে ডিপে থাকা ফিল্ডার নাজমুল হোসেনকে। জিম্বাবুয়ে ৫৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট।

পরের ওভারে মোসাদ্দেক আক্রমণে মাহমুদউল্লাহকে। নাসুমের মতো তিনিও বাংলাদেশকে সাফল্য এনে দেন প্রথম বলেই। উইকেটটাও খুব গুরুত্বপূর্ণ একজনের।

ওপাশে একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়ার মাঝেও জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন ছিলেন অবিচল, জিম্বাবুয়েকে দেখাচ্ছিলেন বড় রানের আশা। সেই আরভিনকেই ফেরান সাবেক বাংলাদেশ অধিনায়ক। তার বলে স্টাম্পিং হয়ে ফেরেন আরভিন। জিম্বাবুয়ে ১০ রানের ব্যবধানে হারিয়ে বসে চার উইকেট।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

Update Time : ১২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২