ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে আরো ৩০ পয়সা দর হারিয়েছে টাকা

নানা পদক্ষেপ নি‌য়েও মার্কিন ডলারের সংকট কাটা‌তে পার‌ছে না কেন্দ্রীয় ব্যাংক। দিন দিন বাড়ছে দাম। অপরদিকে ডলারের বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে ৯৫ টাকা দরে। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর।

এর আগে রোববার ডলারের দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে আরো ৩০ পয়সা দর হারিয়েছে টাকা।

আর মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।

অপরদিকে সংকট কাটাতে ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আজ ব্যাংকগুলোকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৪ কোটি ডলার সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আর ব্যাংকগুলো গ্রাহকের কাছে ডলার প্রায় ১০০ টাকার মধ্যে বিক্রি করছে। সোমবার (৮ আগস্ট) দুপুর থেকে খোলাবাজারে ডলার ১১৪ থেকে ১১৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ দাম।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলারের বাড়তি চাহিদা সামলাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয়া হয়।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে আরো ৩০ পয়সা দর হারিয়েছে টাকা

Update Time : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২