ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

এশিয়া কাপে খেলতে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ২৭৭ Time View

এশিয়া কাপে খেলতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে গড়াবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরু হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।

অন্যদিকে চোটে থাকার পরও এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে যাবেন, এই আশায় সোহানকে রাখা হয়েছিল দলে। তবে সময়মত সেরে উঠতে না পারায় আরব আমিরাতের বিমান চড়া হচ্ছে না তারও।

অন্যদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফরে শতক হাঁকানোর পুরস্কার হাতেনাতে পেলেন তিনি। এশিয়া কাপে স্বীকৃত ওপেনার-সংকটে ভুগছিল বাংলাদেশ। এনামুল হক বিজয় এবং নবাগত পারভেজ হোসেন ইমন ছাড়া দলে ছিলেন না কোনো ওপেনার। সেজন্য সাকিব-মুশফিকদেরও ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হচ্ছে বলে আগে জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখের অন্তর্ভুক্তিতে ওপেনিংয়ে আরেকটি অপশন পেল বাংলাদেশ।

এদিকে দলের সঙ্গে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

এশিয়া কাপে খেলতে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল

Update Time : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২