ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নবীর কাছেই জায়গা হারালেন সাকিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ২৩১ Time View

শীর্ষে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবী এশিয়া কাপে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গিয়েছিলেন দুই নম্বরে থাকা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দুই সপ্তাহ পর নবীর কাছেই জায়গা হারালেন সাকিব।

তবে ওয়ানডেতে এখনো শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।

আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে সাকিবের রেটিং ২৪৮ থেকে কমে ২৪৩-এ নেমেছে। এক নম্বরে থাকা নবীর রেটিং ২৪৬। এশিয়া কাপের পর দুজনের কেউই অবশ্য জাতীয় দলের হয়ে খেলেননি। দুজনই ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। যেখানে টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব, নবী পেয়েছেন টানা দুই ম্যাচে ৩ উইকেট।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২১১ রেটিং নিয়ে তিন নম্বরে ইংল্যান্ডের মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে ৯ ও অপরাজিত ২৫ রানের ইনিংস খেলা পান্ডিয়ার রেটিং পয়েন্ট ১৮৪। তিনি সমান রেটিং নিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে যৌথভাবে অবস্থান করছেন চতুর্থ স্থানে।

এদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে অপরাজিত ৮৮, ৮ ও ৮৮ রানের ইনিংস খেলে ৮৬১ রেটিং তার।

৮০১ রেটিং নিয়ে দুইয়ে ভারতের সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন সূর্যকুমারের ঠিক পরেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে রেটিং নিয়ে গেছেন ৭৯৯-এ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে পরিবর্তন হয়নি। আগের মতোই এক নম্বরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, দুই এবং তিনে আছেন দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ।

বোলিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে পাকিস্তানের হারিস রউফের। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে ৫ উইকেট নেয়া ফাস্ট বোলার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নবীর কাছেই জায়গা হারালেন সাকিব

Update Time : ০১:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২