ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৫৭৯ জনের, মৃত্যু ২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৫৭৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। এছাড়া নতুন দু’জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৬২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৫৭৯ জনের, মৃত্যু ২

Update Time : ১২:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২