ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে আইসিসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ২৪৪ Time View
আর মাত্র ১৫ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। তারও বেশ আগে আসন্ন বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
যেখানে তারা জানিয়েছে, এবারের আসরে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১৬ লাখ ইউএস ডলার। বাংলাদেশের অর্থমূল্যে যা ১৬ কোটি টাকার সমান। ১৩ নভেম্বর মেলবোর্নের ফাইনালে শিরোপা জেতা দল পাবে এই অর্থ।
শিরোপা যুদ্ধের সেই ফাইনালে যারা হারবে তারা পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক। অর্থাৎ, ৮ লাখ ডলার বাংলাদেশি অর্থমূল্যে যা ৮ কোটি টাকার মতো। এদিকে সেমিফাইনাল নিশ্চিত করলেই প্রত্যেকটি দল পাবে ৪ লাখ ইউএস ডলার। অর্থাৎ ৪ কোটি টাকা।
৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সুপার টুয়েলভ নিশ্চিত করতে পারলে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা পাবে) প্রতিটি দল। ইতোমধ্যে আট দল সেই গ্রুপে আছে। বাংলাদেশও আছে সেই তালিকায়। গ্রুপ পর্ব থেকে সেখানে জায়গা করে নেবে আরও চার দল।
প্রতিটি ম্যাচে জয়-পরাজয়ের জন্য তো আলাদা প্রাইজমানি থাকছেই। সুপার টুয়েলভ পর্বে প্রতিটি ম্যাচ জিততে পারলে প্রতি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা। কেবল সুপার টুয়েলভ নয়, প্রথম রাউন্ডেও যেকোনো দল জিতলেই এই পরিমাণ অর্থ জিততে পারবে।
অবশ্য প্রথম রাউন্ড থেকে হেরে বিদায় নিলেও একদমই খালি হাতে ফিরবে না কোনো দলই। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজমানি বাবদ খরচ হবে ৫৬ লাখ ইউএস ডলার। অর্থাৎ, বাংলাদেশি অর্থমূল্যে যা ৫৬ কোটি টাকার সমান।
Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে আইসিসি

Update Time : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২