ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ২৩২ Time View

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ৪৮ রানে। নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও তিনটি চার। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই করেছেন ২৩ রান। ১১ রান এসেছে ওপেনার নাজমুল শান্তর ব্যাট থেকে।

এর আগে, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা। গ্লেন ফিলিপস মাত্র ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৬৪ রান করেছেন ওপেনার ডেভন কনওয়ে। অপর ওপেনার ফিন অ্যালেনের সংগ্রহ ১৯ বলে ৩২।

ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটি। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ

Update Time : ০৬:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২