ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

বাংলাওয়াশ সিরিজের ফাইনাল ফাইনাল জিততে বাবর আজমদের সামনে লক্ষ্য ১৬৪ রানের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ২৫৭ Time View

বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের লড়াকু ইনিংসে ভর করে নিউজিল্যান্ড তোলে ১৬৩ রান। তাতে ফাইনাল জিততে বাবর আজমদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের।

আগের ম্যাচে ছিলেন না উইলিয়ামসন। বিশ্রাম শেষে ফিরেছেন এই ম্যাচে। এসেই খেললেন অধিনায়কোচিত এক ইনিংস। প্রথম ওভারের শেষ বলে ফিন অ্যালেন ফেরার পর তার লড়াইয়ের শুরু। এরপর ৩৮ বল খরচায় তিনি খেলেছেন ৫৯ রানের ইনিংস। ইনিংসটা সাজিয়েছেন ৪টি চার আর ২টি ছক্কায়।

উইলিয়ামসন অবশ্য লড়াইটা লড়েছেন একাই। ইনিংসে আর কেউ যে ৩০ রানও ছুঁতে পারেননি! ফিন অ্যালেনের পর ডেভন কনওয়ে ফিরেছেন ১৪ রান করে। এরপর গ্লেন ফিলিপস খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস। আর মার্ক চ্যাপম্যান করেন ১৯ বলে ২৫ রান। শেষ দিকে জিমি নিশামের ১০ বলে ১৭ রানের ইনিংসে নিউজিল্যান্ড পায় ১৬৩ রানের পুঁজি।

পাকিস্তানের হয়ে হারিস রউফ দারুণ বল করে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। নাসিম শাহ ছিলেন খরুচে, ২ উইকেট শিকারে তিনি খরচ করেছেন ৩৮ রান। এছাড়াও শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

বাংলাওয়াশ সিরিজের ফাইনাল ফাইনাল জিততে বাবর আজমদের সামনে লক্ষ্য ১৬৪ রানের

Update Time : ০৪:২৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২